Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

2025 asia cup : ২০২৫-এর পুরুষদের এশিয়া কাপ আয়োজন করবে ভারত

2025 asia cup (symbolic picture)
2025 asia cup (symbolic picture)

 

কলম্বো, ২৯ জুলাই : আসন্ন ২০২৫-এর পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত। আর ২০২৭ সালের পুরুষদের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ। রবিবার (২৮ জুলাই) রাতে এশিয়া কাপের পরবর্তী এই দুই আসরের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ২০২৫-এর এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। কারণ ২০২৬ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে বলে এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দু'টি আসরেই ১৩টি করে ম্যাচ হবে। এশিয়া কাপে অংশ নেবে ভারত,বাংলাদেশ পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এছাড়াও বাছাইপর্ব পেরিয়ে আশা একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে।


You might also like!