Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Game

1 year ago

Bengali swimmer Mihir Sen:বিশ্বের প্রথম সাঁতারু হিসেবে জয় করেছিলেন পানামা খাল, বৃহস্পতিবার সেই বাঙালির জন্মদিন!

Bengali swimmer Mihir Sen
Bengali swimmer Mihir Sen

 

কলকাতা ৩০ অক্টোবর : সালটা ১৯৬৬ সালের ৩১ অক্টোবর। ওই দিন সারা বিশ্বের নজর ছিল পানামা খালের দিকে। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খাল, সেই পানামা খাল অতিক্রম করতে চলেছেন একজন অ-আমেরিকান ব্যক্তিত্ব। আর তিনি হচ্ছেন ভারতের বাঙালি সাঁতারু মিহির সেন। প্রায় দুদিন ধরে চেষ্টা করছেন তিনি। কিন্তু তিনি কি পারবেন এই প্রশ্নটা সেদিন ছিল বিশ্বের মানুষের।

হ্যাঁ, সকলকে অবাক করে দিয়ে পেরেছিলেন এই বাঙালি সাঁতারু। ৩৪ ঘণ্টা ১৫ মিনিটের একনিষ্ঠ চেষ্টায় তিনি পার হয়েছিলেন পানামা খাল। আর এই প্রথম সবাইকে অবাক করে দিয়ে আমেরিকার বাইরের কোনও ব্যক্তি, যিনি আবার বাঙালি তিনি পানামা খাল অতিক্রম করেছিলেন। আর ৩১ অক্টোবর দিনটা বাঙালির এই কৃতিত্বের জন্য গিনেস বুকে চিরকালের জন্য লেখা হয়ে আছে।

You might also like!