Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Team India : বিশ্বকাপ না জিতলেও টি-২০-র শীর্ষস্থান ধরে রাখল ভারত

Team India
Team India

 

দুবাই, ১৬ নভেম্বর  : টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারলেও র‍্যাঙ্কিয়ের সিংহাসন ধরে রাখল টিম ইন্ডিয়া। সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রাখল ভারত। সেখানে টি-২০ বিশ্বকাপ জিতেও ইংল্যান্ড দুই নম্বরে থেকে গেল। রানার্স হওয়ার সুবাদে পাকিস্তান আইসিসি টি-২০ র‍্যাঙ্কিয়ে তিনে উঠে এল। নেদারল্যান্ডসের কাছে হেরে গ্রুপ থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা আছে চারে। সেখানে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড পাঁচে থাকল। র‍্যাঙ্কিয়ে সবচেয়ে খারাপ অবস্থা অস্ট্রেলিয়ার। নিজেদের দেশে বিশ্বকাপে ফেভারিট তকমা নিয়ে খেলতে নেমে গ্রুপ থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া ক্রম তালিকায় ৬ নম্বরে।

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দিলেও নেদারল্যান্ডস, বাংলাদেশের কাছে হারা জিম্বাবোয়ে আইসিসি ক্রম তালিকায় প্রথম দশের বাইরে থাকল। আফগানিস্তানের থেকে এক ধাপ উপরে থাকল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সুপার ১২-তে উঠতে না পারলেও শ্রীলঙ্কার উপরে সাত নম্বরে থাকল।

এদিকে, ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব। দুই ও তিনে থাকলেন যথাক্রমে পাকিস্তানের দুই ওপেনার মহম্মদ রিজওয়ান ও বাবর আজম। বোলারদের তালিকায় প্রথমে তিনে তিনজন স্পিনার। টি-২০তে বোলারদের তালিকায় প্রথম তিনে আছেন যথাক্রমে শ্রীলঙ্কার হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও ইংল্যান্ডের আদিল রশিদ।

You might also like!