Mario Zagallo: হাসপাতালে ভর্তি ব্রাজিলের কিংবদন্তি মারিও জাগালো

Mario Zagallo (File Picture)
Mario Zagallo (File Picture)

 

রিও ডি জেনিরো : ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলের কিংবদন্তি মারিও জাগালো। খেলোয়াড় হিসেবে দুইবার এবং কোচের দায়িত্ব নিয়ে দু’বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন তিনি।বিশ্বকাপ ফুটবলে এক অনন্য নজির। সেলেসাওদের ইতিহাসে ‘বুড়ো নেকড়ে’ খ্যাত ফুটবলার এখন হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, মূত্রনালির সমস্যা নিয়ে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর বারা ডি’অর হাসপাতালে ভর্তি হয়েছেন জাগালো। তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক।

গত বুধবার (৯ আগস্ট) জাগালোর ৯২তম জন্মদিন ছিল। তিনি উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ব্রাজিলিয়ান কিংবদন্তি ক্যাপশন দিয়েছেন, ‘পরিবারের সঙ্গে সবচেয়ে ভালো জন্মদিন উদযাপন। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…