Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Men’s Hockey World Cup: বিশ্বকাপ হকি, হরমনপ্রীতদের কাছে সোমবার কঠিন পরীক্ষা

Captain Harmanpreet Singh and Abhishek
Captain Harmanpreet Singh and Abhishek

 

কলকাতা, ২৪ আগস্ট : রবিবার স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় মেয়েদের। সোমবার ভারতের ছেলেদের অগ্নিপরীক্ষা। নেদারল্যান্ডসের কাছে হেরে হকি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ভারতের কাছে খুবই কঠিন হয়ে পড়েছে। রবিবার রাতে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ড ১-৩ হারায় কাগজে কলমে এখনও লড়াইয়ে রয়েছে ভারতীয় দল। সেমিফাইনালে উঠতে গেলে সোমবার আর্জেন্টিনাকে চার গোলে হারাতেই হবে ভারতকে। শুধু তাই নয়, দেখতে হবে ইনল্যান্ড যেন অন্য ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারে। তা হলেই হরমনপ্রীতদের পক্ষে সেমিফাইনালে যাওয়া সম্ভব। উল্লেখ্য,এই বছরে দু’বার হকি প্রো লিগে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে ভারত আর দু’বারই বিধ্বস্ত হয়েছে। এক বার হেরেছে ০-৮এ আর এক বার হেরেছে ২-৪এ। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে নেদারল্যান্ডস।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…