Game

2 years ago

Yashasvi Jaiswal : একটুর জন্য ইতিহাস গড়া হল না যশস্বীর, মাঠ ছাড়লেন হতাশা নিয়ে!

Yashasvi Jaiswal (Collected)
Yashasvi Jaiswal (Collected)

 

কলকাতা, ১৫ জুলাই : অভিষেক টেস্টে সব কিছুই ঠিক ঠাক চলছিল। শতরান করার পর এগিয়ে যাচ্ছিলেন দ্বিশত রানের দিকে। কিন্তু তা হলো না তৃতীয় দিনে। থামতে হল ২৯ রান দূরে ১৭১ রানে। আউট হলেন তিনি। ২০০ রানের মাইলফলক ছুতে পারলে ভারতের এই তরুণ ওপেনার গড়ে ফেলতে পারতেন নতুন এক রেকর্ড, যা নেই কোনো ভারতীয়র।

হ্যাঁ, অভিষেক টেস্টে ২০০ রান কোনও ভারতীয় ক্রিকেটারের নেই। নির্ভুল ভাবে খেলতে চলা যশস্বীর সামনে সুযোগ ছিল সেই রেকর্ড গড়ার। কিন্তু তিনি পারলেন না। জোসেফ আলজারির বল তাঁর ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে চলে যায়। প্রায় নির্ভুল ইনিংসে যশস্বী এই একবারই হাল্কা ভাবে বলটিকে নিয়েছিলেন। আর তাতেই তিনি অভিষেক টেস্টে পেলেন না রেকর্ডের ছোঁয়া। সেই সঙ্গে অভিষেক টেস্টে ৩৮৭ বল খেলা যশস্বী হারালেন এক অমূল্য রেকর্ড। তিনি হয়তো ২০০ করার সুযোগ পাবেন কিন্তু অভিষেক টেস্টে ২০০ রান করে যে রেকর্ড গড়তে পারতেন তা তিনি তো করতে পারবেন না।

উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটে সাত জন ব্যাটার রয়েছেন যাঁরা অভিষেক টেস্টে ২০০ রান করতে পেরেছিলেন। ১৯০৩ সালে ইংল্যান্ডের টিপ ফস্টার অষ্টেলিয়ার সিডনিতে ২৮৭ রান করেছিলেন। এরপর ১৯৭২ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের লরেন্স রো অভিষেক টেস্টে দ্বিশতরান করেছিলেন। এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পু (১৯৮৭), নিউ জ়িল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার (১৯৯৯), দক্ষিণ আফ্রিকার জ্যাক রুদলফ (২০০৩), ওয়েস্ট ইন্ডিজ়ের কাইল মেয়ার্স (২০২১) এবং নিউ জ়িল্যান্ডের ডেভন কনওয়ে (২০২১)।


You might also like!