
মহারাষ্ট্র, ১৯ জানুয়ারি : রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়ল বিদর্ভ। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম ৭৩ রানের পুজি নিয়েও জয়ের নজির গড়লেন ফৈজ ফয়জলরা। এদিন ওড়িশা মাত্র ৫৪ রানেই গুজরাটকে অল-আউট করে দেয় ।
রঞ্জির ষষ্ঠ রাউন্ডে জয়ের জন্য চতুর্থ ইনিংসে গুজরাটের সামনে ৭৩ রানের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু সেই রানটাও তুলতে পারেননি হেত প্যাটেলরা। ৫৪ রানেই অল-আউট হয়ে যান। ৭৩ রান তাড়া করতে নেমে কিছুটা চেষ্টা করেছিলেন শুধুমাত্র সিদ্ধার্থ দেশাই। সর্বোচ্চ ১৮ রান করেন তিনি। কিন্তু বাকিরা দাঁড়াতেই পারেননি। দেশাই ছাড়া গুজরাটের কোনও ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।
শেষপর্যন্ত ৩৩.৩ ওভারে ৫৪ রানে অল-আউট হয়ে যায় গুজরাট। ১৮ রানে জিতে যান ফয়জলরা। বিদর্ভের হয়ে আগুনে বোলিং করেন আদিত্য সারওয়াতে। ১৫.৩ ওভারে ১৭ রান দিয়ে ছয় উইকেট নেন তিনটি উইকেট নেন হর্ষ দুবে। নয় ওভারে ১১ রান দেন তিনি।
প্রথম ইনিংসে মাত্র ৭৪ রানে অল-আউট হয়ে গিয়েছিল বিদর্ভ। জবাবে ২৫৬ রান করেছিল গুজরাট। দ্বিতীয় ইনিংসে ২৫৪ রান তোলে বিদর্ভ। ৭৩ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে গুজরাটের সামনে। কিন্তু বিদর্ভের সামনে ধসে গেল গুজরাট।
