Game

2 years ago

Baichung Academy:বাইচুং অ্যাকাডেমি থেকে জাতীয় দলে উঠে আসছে ফুটবলার

Baichung Academy
Baichung Academy

 

মুম্বাই, ২৪ জুন : ভারতের ফুটবল উন্নয়নে দেশজুড়ে যে ১৮টি অ্যাকাডেমি বাইচুং ভুটিয়া তৈরি করেছেন তা থেকে জাতীয় দলে ফুটবলার উঠে আসছে। ১৮টি অ্যাকাডেমির মধ্যে ৪টি আবাসিক অ্যাকাডেমি। ২০১০ সালে শিলঙ থেকে অ্যাকাডেমির পথ চলা শুরু। বর্তমানে ৫ হাজার ছাত্র রয়েছে এখানে। দিল্লি, বেঙ্গালুরু এবংমুম্বইয়ে ব্যাপক সফলতা অর্জন করেছে অ্যাকাডেমিটি।

অলইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে লাইসেন্স পাওয়া কোচেরা গ্রেড অনুসারে কাজ করছেন এখানে। স্পোর্টস সায়েন্স মেনে ৪ বছর বয়সের শিশু থেকে শুরু হয় ডেভেলপমেন্ট প্রোসেস। অ্যাকাডেমিতে সর্বোচ্চ বয়স সীমা ১৫ বছর। এই লেভেলের পর থেকে ফুটবলারদের ছেড়ে দেওয়া হচ্ছে ক্লাব পর্যায়ে। পেশাদার প্রশাসনিক কাঠামোয় পরিচালিত হয় এই অ্যাকাডেমি। শিশু শ্রেণীতে খরচ ৩ হাজার। আর বয়স ভেদে যা ১৫ হাজার পর্যন্ত। তবে গরিব ছেলেদের জন্য আছে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা।


You might also like!