
নিউজিল্যান্ড, ২৯ জুলাই: বিশ্বকাপে শুরুটা দুর্দান্তই ছিল ব্রাজিলের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা পানামাকে উড়িয়ে দিয়েছিল ৪ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের মেয়েরা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
শনিবার (২৯ জুলাই) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের কাছে ব্রাজিল হেরেছে ২-১ গোলে। ফরাসিদের হয়ে গোল দুটি করেন ইউজিনি লা সোমের ও ওয়েন্দি রেনার্ড। ব্রাজিলের হয়ে একটি গোল শোধ করেন দেভোরা দি ওলিভেইরা।
আজ এই ম্যাচে জয় পেলে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়ে যেত ব্রাজিলের। এখন তাদের শেষ ১৬তে যেতে হলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। শেষ ম্যাচে জ্যামাইকা প্রতিপক্ষ ।
আর এই জয়ে ব্রাজিলকে টপকে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে সেলেসাওরা ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে।
