Game

3 years ago

Durand Cup 2023 : ডুরান্ড কাপ: আজ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে গোকুলম

East bengal versus gokulam match today (File Picture)
East bengal versus gokulam match today (File Picture)

 

কলকাতা, ২৫ আগস্ট: আজ ডুরান্ড কাপে নকআউট পর্যায়ের লড়াই শুরু। কোয়ার্টার ফাইনালে আজ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলম কেরালা এফসি।

দীর্ঘদিন ট্রফি নেই ইস্টবেঙ্গলে। এবার লক্ষ্য ট্রফি খরা কাটানো। তার জন্য আরও তিনটে ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে। যার প্রথমটি আজ গোকুলম কেরলের বিরুদ্ধে।

গোকুলম ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন, ‘নকআউটের পরিস্থিতি পুরোপুরি আলাদা। খুবই শক্তিশালী দল গোকুলাম। তবে একটা ম্যাচ ধরেই এগোতে চাই। গ্রুপ পর্বে আমরা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছি। সেই দলগুলির বিরুদ্ধে ভালো পারফর্ম করা, আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে।’

তবে তিনি বলছেন, ‘ যুবভারতীতে আমাদের জন্য আজ কঠিন ম্যাচ। প্রত্যাশা করব, আমাদের সমর্থকরা গ্যালারিত জয় ইস্টবেঙ্গল ধ্বনিতে ভরিয়ে দেবে।’

You might also like!