Game

3 years ago

East Bengal : হায়দরাবাদের কাছে ২-০ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল

East Bengal lost 2-0 to Hyderabad
East Bengal lost 2-0 to Hyderabad

 

কলকাতা, ২০ জানুয়ারি  : লাগাতার হেরে লজ্জার ইতিহাসই রচনা করে চলেছে ইস্টবেঙ্গল। শুক্রবার রাতেও যার ব্যতিক্রম ঘটল না। অতি শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে আপ্রাণ লড়াই করেও ব্যর্থ স্টিফেনের ছেলেরা। এদিন হায়দরাবাদের কাছে ২-০ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। আর সেই সঙ্গে প্লে অফে পৌঁছনোর আশা শেষ লাল-হলুদ শিবিরের।

বছরের শুরুতেই ওড়িশার কাছে হার। এরপর ঘরের মাঠে তুলনামূলক সহজ প্রতিপক্ষ জামশেদপুরকেও হারাতে পারেননি ক্লেটনরা। বরং এগিয়ে গিয়েও পরাস্ত হয়েছিল দল। আর এদিন গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদের বিরুদ্ধে গোলমুখই খুলতে পারলেন না লাল-হলুদ স্ট্রাইকাররা। উলটে দুই অর্ধে দুটি গোল হজম করে আইএসএলের পয়েন্ট তালিকায় উন্নতি করার স্বপ্নও পূরণ হল না ইস্টবেঙ্গলের।

You might also like!