Game

3 years ago

Earthquake in Turkey: তুরস্কের ভূমিকম্প: অবশেষে খোঁজ মিলল চেলসির প্রাক্তন ফরোয়ার্ড আতসুর, চলছে চিকিৎসা

Atsu
Atsu

 

আঙ্কারা, ৭ ফেব্রুয়ারি : তুরস্কের ভূমিকম্পে দুই ফুটবলারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে একজন চেলসির প্রাক্তন ফরওয়ার্ড আতসু। তুরস্ক প্রশাসন সূত্রে খবর, এখানকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ক্লাবস্তরে তার সতীর্থ দুই খেলোয়াড় এবং দলের টেকনিক্যাল স্টাফদেরও জীবীত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তুরস্কের শক্তিশালী ভূমিকম্পে বাঁকিদের সঙ্গে আতসুর কোনও হদিশ মিলছিল না। সকলেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন, তুরস্কের প্রাণঘাতী কম্পন কেড়ে নিয়েছে তরুণ ফুটবলারের জীবন। খবরে সিলমোহর বসাতে প্রয়োজন ছিল তাঁর নিথর দেহ। যদিও উদ্ধারকারী দল চেষ্টা চালায় তাঁকে জীবীত উদ্ধারের। অবশেষে খোঁজ পাওয়া গেছে আতসুর । সে প্রাণে বেঁচে গিয়েছে, এটাই সব থেকে বড় প্রাপ্তি। নিউ ক্যাসেলের তরফ থেকে তাদের টুইটার হ্য়ান্ডেলে আতসুর বেঁচে থাকার খবর পোস্ট করে তাঁর শারীরিক আরোগ্য কামনা করা হয়েছে।

২০১৩-তে চেলসিতে যোগ দেন আতসু। তবে ক্লাবের হয়ে মাঠে নামা সম্ভব হয়নি টেকনিক্যাল কারণে। ২০২১-য়ে স্থানীয় ক্লাবের হয়ে ১০৭ বার মাঠে নেমেন আট গোল করেন। পরে যোগ দেন সৌদি আরবের আল রিয়াদে। এদিকে, তুরস্কে কম্পনের মৃতের সংখ্য়া ৩০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা।


You might also like!