Game

2 years ago

Edwin Van Der Sar:মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউ-তে চিকিৎসাধীন ডাচ কিংবদন্তি এডউইন ফন ডার সার

Edwin Van Der Sar
Edwin Van Der Sar

 

লন্ডন, ৮ জুলাই : মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ও আয়াক্সের ডাচ কিংবদন্তি এডউইন ফন ডার সারকে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন এই ডাচ কিংবদন্তি।

ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন ৫২ বছরের ফন ডার সার। অসুস্থ হয়ে পড়লে তাকে এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে স্বস্তির খবর দিয়েছে আয়াস্ক। ডাচ ফুটবলের শীর্ষ লিগ ইরেদিভিসির ক্লাবটি জানিয়েছে, ফন ডার সার এখন ‘শঙ্কামুক্ত’। আয়াক্সের সবাই এডউইনের দ্রুত আরোগ্য কামনা করছে।



You might also like!