Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

India Vs New Ziland : ৩০০ রানের লক্ষ্যমাত্রা রেখেও হার ধাওয়ানদের

Dhawan's loss despite keeping a target of 300 runs
Dhawan's loss despite keeping a target of 300 runs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়া বাজিমাত করলেও প্রথম এক দিনের ম্যাচে বিশাল রানের লক্ষ্যমাত্রা রেখেও হারের মুখ দেখতে হয় তাদের। প্রথমে ব্যাট করে ৩০৬ রান তোলে ভারত। অর্ধশতরান করেছিলেন ধাওয়ান, শুভমন গিল এবং শ্রেয়স আয়ার। কিন্তু তার পরেও ম্যাচ জিততে পারল না ভারত। ১৭ বল বাকি থাকতে জয়ের রান তুলে নেয় নিউ জিল্যান্ড, ফলে সিরজে ১-০ লিড নিল কিউইরা। 

ভারতের দুই ওপেনার পর পর ফিরে গেলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল শ্রেয়স এবং পন্থের কাঁধে। শ্রেয়স নিজের দায়িত্ব পালন করলেও ব্যর্থ পন্থ। ১৫ রানের মাথায় বোল্ড হলেন তিনি।পন্থ এবং সূর্যকুমার সে ভাবে রান না পেলেও ৩৬ রান করে গেলেন সঞ্জু স্যামসন। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে উদ্ধার করলেন তিনি এবং শ্রেয়স। ৯৪ রানের জুটি গড়েন তাঁরা।পড়ন্ত ইনিংসে ১৬ বলে ৩৭ রান করে যান ওয়াশিংটন সুন্দর ও। ৫০ ওভারে ৩০৬ রান তোলে ভারত। 


You might also like!