Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Cristiano Ronaldo : বড় নজিরের সামনে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার মাঠে নামলেই এক বড় নজির গড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার পর্তুগালের হয়ে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে লিচেনস্টেইনের বিরুদ্ধে যদি তিনি খেলতে নামেন তা হলে ফুটবল ইতিহাসে কোনও দেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন তিনি।উল্লেখ্য,গত বিশ্বকাপেই এই নজির গড়তে পারতেন রোনাল্ডো। কিন্তু বিশ্বকাপের সব ম্যাচে তাঁকে খেলাননি পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টস।

স্প্যানিশ সংবাদপত্র মার্কা জানিয়েছে, কুয়েতের বাদের আল মুতাওয়াও ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২২ সালের ১৪ জুন শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। বৃহস্পতিবার রোনাল্ডো খেলতে নামলে ১৯৭টি ম্যাচ খেলা হবে তাঁর।এই তালিকায় তিন নম্বরে রয়েছেন মালয়েশিয়ার সো চিন আন। তিনি ১৯৫টি ম্যাচ খেলেছেন।চতুর্থ স্থানে ১৮০ টি ম্যাচ খেলে রয়েছেন সের্খিয়ো র‌্যামোস। পঞ্চম স্থানে রয়েছেন ইটালির জিয়ানলুইজি বুফন। তিনি ১৭৬টি ম্যাচ খেলেছেন।

মার্কা জানিয়েছে, লিচেনস্টেইনের বিরুদ্ধে রোনাল্ডোর খেলা প্রায় নিশ্চিত। নতুন কোচ রোবার্তো মার্তিনেস তাঁর উপর ভরসা  দেখাচ্ছেন।প্রথমার্ধে তাকে না দেখা গেলেও দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন তিনি । 

You might also like!