
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ খেলতে নামার আগেই নিজের আগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন রোনাল্ডো। তারপর বহু বাক-বিতন্ডার পর জানা যায় সৌদি আরবের আল নাসেরে খেলতে চলেছেন সি আর সেভেন। ১৭৩ মিলিয়ন ইউরোতে সৌদির ক্লাবে যোগ দিলেন তিনি।
সৌদির এই টিমে খেলা নিশ্চিত হতেই রোনাল্ডোর জন্য এলাহি আয়োজন করেছে সে দেশের প্রশাসক ও ক্লাব কতৃপক্ষ। রোনাল্ডোর জন্য ৮ কামরা বিশিষ্ঠ মহল সুইমিংপুল শপিং কমপ্লেক্স তৈরী করা হয়। শুধু তাই নয় দিনের বেলা তার মহলের তাপ নিয়ন্ত্রনের জন্য আলাদা করে পাম গাছ রোপন করা হয়।
রোনাল্ডোর নতুন ক্লাব আল নাসেরে দারুন ভাবে অভ্যর্থনা জানানো হয়েছে এই পর্তুগাল স্টার প্লেয়ারকে , ফুলের তোড়া দেওয়া হয় রোনাল্ডোকে। সমর্থকদের সাথে সাক্ষাতের জন্য জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি। হলুদ জার্সি ও নীল প্যান্টে দারুণ লাগছিল সিআর সেভেনকে। অনুষ্ঠানে রোনাল্ডোর সঙ্গে ছিলেন তাঁর গার্লফ্রেন্ড জর্জিনা রড্রিগেজ ।ছিলেন তাঁর সন্তানরাও। সপরিবারে রিয়াধে গিয়েছেন রোনাল্ডো। সূত্রের খবর, এই মাস থেকেই খেলতে নেমে পড়বেন রোনাল্ডো। মনে করা হচ্ছে, এই মাসে লিওনেল মেসির সঙ্গেও ম্যাচ খেলতে দেখা যেতে পারে তাঁকে। ১৯ জানুয়ারি একটি প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরবে আসার কথা রয়েছে মেসির পিএসজি-র। সেই সময়, আল হিলাল ও আল নাসেরের মিলিত সঙ্গে ম্যাচ খেলবেন নেইমার-মেসিরা। সৌদি আরবের দুই ক্লাবের সম্মিলিত দলে থাকার সম্ভাবনা প্রবল রোনাল্ডোর। স্বভবতই এই ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা ও বেশ বেশী।
প্রসঙ্গত, সৌদি আরবের ক্লাবে সই করার পরেই সিআর সেভেন জানিয়ে দেন, নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন তিনি। তবে সময়টা ভাল যাচ্ছে না সি আর সেভেনের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে যাওয়ায় মরশুমের মাঝেই ক্লাব ছড়তে হয়েছে রোনাল্ডোকে। ক্লাবের পর জাতীয় দলেও বিতর্ক শুরু হয়। তবে আশা করা যায় নতুন এই ক্লাবে রোলান্ডোকে পুরানো ছন্দেই দেখতে পাবেন তার সমর্থকেরা।
