
পোর্ট অব স্পেন, ১২ এপ্রিল : দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের খারাপ পারফরম্যান্সের কারণেই বুধবার ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার কোর্টনি ওয়ালসকে দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল। এরপই বুধবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আইসিসি-র হল অফ ফ্রেমের সদস্য কোর্টনি ওয়ালশ ও তাঁর সহযোগী রবার্ট স্যামুয়েল এবং কলিমোর-এর সঙ্গেও নতুন চুক্তি করা হচ্ছে না।
এই প্রসঙ্গে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ওয়ালশ এবং তাঁর সহযোগীদের জায়গায় কাদের হাতে পরবর্তী দায়িত্ব তুলে দেওয়া হবে সেই কাজও শীঘ্রই শুরু হবে। মহিলাদের অনুর্ধ্ব ১৭ টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের খারাপ পারফরম্যান্সের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহিলাদের এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, ইংল্যান্ড, পাকিস্তান এবং আয়ারল্যান্ড। ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে হার এবং পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার ওয়ালসের দল গ্রুপে তৃতীয় স্থানে থেকেই শেষ করে বিশ্বকাপের অভিযান।
