
সিডনি, ১৮ জুলাই: কমনওয়েলথ গেমসের (২০২৬) আয়োজক ছিল অস্ট্রেলিয়া। হওয়ার কথা ছিল ভিক্টোরিয়ায়। কিন্তু বাজেট বেড়ে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া কমনওয়েলথ গেমস আয়োজন করতে চাইছে না। শুরুতে গেমসের বাজেট দেওয়া হয়েছিল ১৫ হাজার কোটি টাকা। কিন্তু তা বাড়তে বাড়তে ছুঁয়েছে আকাশ।
সারা বিশ্বে যখন মন্দা চলছে, তখন আগামী কমনওয়েলথ গেমস আয়োজন করার জন্য খরচ পড়ছে ৩৪ হাজার কোটিরও বেশি। যা মোটেও খরচ করতে রাজি নয় আয়োজক দেশ অস্ট্রেলিয়া। তাই আগামী কমনওয়েলথ গেমসের ভবিষ্যত এখন অনিশ্চিতার মুখে। হবে কিনা, তা নিয়ে প্রশ্নও দেখা দিয়েছে। হঠাৎ করে অস্ট্রেলিয়া পিছিয়ে আসায় জন্য প্রবল চাপে পড়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন।
