Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Christiano Ronaldo: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রথমবারের জন্য এশিয়ার এই দলে নাম লেখালেন রোনাল্ডো

Christiano Ronaldo
Christiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রথমবারের জন্য এশিয়ার কোনো দলের হয়ে খেলতে দেখা যাবে রোনাল্ডোকে। বিপুল অর্থের বিনিময়ে এই ক্লাবে খেলবেন তিনি। কাতার বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বিচ্ছেদ ঘটে রোনাল্ডোর। ক্লাব ও তারকার মধ্যে মতোবিরোধ চরমে পৌঁছেছিল। রেড ডেভিলসের সঙ্গে সম্পর্কে ইতি টেনে সিআর সেভেন কোন ক্লাবে নাম লেখান, বিশ্বকাপের মধ্যেই সে নিয়ে ছিল জোর চর্চা। পর্তুগাল কোচ স্যান্টোস তাঁকে ডাগআউটে বসিয়ে রাখলেও একাধিক ক্লাব রোনাল্ডোকে পেতে ঝাঁপিয়ে পড়ে। মোটা অঙ্কের প্রস্তাবও দেওয়া হয়। তবে ইউরোপের কোনও ক্লাব নয়, প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা বেছে নেন এশিয়ার ক্লাবকে। আর বছরের শেষ দিন সেই আল নাসেরের (Al Nassr) তরফে সোশ্যাল মাধ্যমে জানানো হল, আড়াই বছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ মহাতারকা। তাকে দেওয়া হয়েছে চির পরিচিত ৭ নম্বর জার্সিও। আড়াই বছরের জন্য ২০০ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ নেবেন রোনাল্ডো। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১ হাজার ৮০ কোটি টাকা। রোনাল্ডো জানান, তাঁর মনে হয়েছে এশিয়ায় সই করার এটাই সঠিক সময়। সিআর সেভেনের কথায়, “আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি ইউরোপীয় ফুটবলে সব জিতেছি। তাই মনে হয় এশিয়ার ক্লাবের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এটাই আদর্শ সময়। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে মুখিয়ে আছি। এই ক্লাবের জার্সি গায়েও সাফল্য এনে দিতে চাই।”

You might also like!