Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Chelsea beat Bournemouth :হলুদ কার্ড–এর ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে জয় পেল চেলসি

Chelsea beat Bournemouth
Chelsea beat Bournemouth

 

লন্ডন, ১৫ সেপ্টেম্বর : হলুদ কার্ডের রেকর্ডের ম্যাচে বোর্নমাউথকে হারিয়ে জয় পেল চেলসি। ঘরের মাঠে সফরকারী চেলসির বিরুদ্ধে দাপট দেখিয়ে পেনাল্টি মিস করে হারের মুখ দেখলো বোর্নমাউথ। দ্বিতীয়ার্ধে চেলসির বদলি খেলোয়াড় হিসেবে নেমে জেডন সাঞ্চো হয়ে গেলেন জয়ের নায়ক। কারণ তার পাশ থেকেই গোল করেন এনকুনকু। এটাই ছিল সাঞ্চোর অভিষেক ম্যাচ। তবে সাঞ্চোকে ছাপিয়ে ম্যাচের নায়ক কিন্তু রেফারি অ্যান্থনি টেইলর।কারন একের পর এক হলুদ কার্ড দেখিয়ে তিনি গড়েছেন রেকর্ড। শনিবার রাতে ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিক বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন এনকুনকু। টেইলর এই ম্যাচে দুই দল মিলিয়ে ১৪ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছেন। চেলসির ৮ জন এবং বোর্নমাউথের ৬ জন হলুদ কার্ড দেখেছেন। প্রিমিয়ার লিগে এক ম্যাচে এটাই সর্বোচ্চ হলুদ কার্ড দেখানোর রেকর্ড। এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠেছে চেলসি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে বোর্নমাউথ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…