Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Rahul Gandhi: আদানিকে গ্রেফতার করতে হবে, ফের দাবি রাহুল গান্ধীর

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : ঘুষ-কাণ্ডে ফের একবার গৌতম আদানিকে গ্রেফতারের দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তাঁর (গৌতম আদানি) কারাগারে থাকা উচিত অথচ সরকার তাঁকে রক্ষা করছে।" আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী।

লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন "আপনারা মনে করেন আদানি অভিযোগগুলি মেনে নেবে? স্পষ্টতই তিনি অভিযোগ অস্বীকার করতে চলেছেন। মূল বিষয় হল, আমরা বলেছি তাঁকে গ্রেফতার করতে হবে। ছোটখাটো অভিযোগে শতাধিক মানুষকে গ্রেফতার করা হচ্ছে এবং ভদ্রলোক (গৌতম আদানি) আমেরিকায় হাজার কোটি টাকার জন্য অভিযুক্ত হয়েছেন, তাঁর কারাগারে থাকা উচিত অথচ সরকার তাঁকে রক্ষা করছে।"


You might also like!