Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Calcutta Football League:কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার 'এ' আর 'বি' দুটো ডিভিশনের ক্লাব এবার থেকে খেলবে একসঙ্গে

Calcutta Football League
Calcutta Football League

 

কলকাতা, ৩১ মে : গত কয়েক দশক জমজমাট ছিল কলকাতা ফুটবল লিগ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সঙ্গে ময়দানের কত ছোট টিমগুলো দুরন্ত ফুটবল উপহার দিত। ক্লাবগুলোই ছিল ময়দানের প্রাণ। সময় যত গেছে ময়দানে ওইসব ক্লাবগুলো হারিয়ে গেছে। ময়দানের সেই ক্লাবগুলো এখন ধুঁকছে। খেলাধুলার চর্চা আর নেই বললেই চলে। পরবর্তীকালে তিন প্রধানের সঙ্গে কিছু মাঝারি ক্লাব জুড়ে লিগ হয়েছে দায় সারা ভাবে।

যাইহোক, কলকাতা ফুটবলকে উজ্জীবিত করতে আইএফএ ইতিহাস ভুলে এবার মিলিয়ে দিয়েছে দুটো ডিভিশনকে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের সঙ্গে এ বার খেলতে দেখা যাবে ডায়মন্ডহারবার এফসিকেও। প্রিমিয়ার 'এ' আর প্রিমিয়ার 'বি' দুটো ডিভিশনের ক্লাব এবার থেকে খেলবে একসঙ্গে। মোট ২৬ টা ক্লাব খেলবে একসঙ্গে। নাম হবে সুপার প্রিমিয়ার ডিভিশন। বহরে বাড়বে লিগ। সেই সঙ্গে নতুন মুখ উঠে আসার সম্ভাবনা উজ্জ্বল হবে।

You might also like!