Breaking News

 

Game

3 years ago

বুমরার পর ভারতীয় দলে ফের চোটের ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন চাহার

বুমরার পর ভারতীয় দলে ফের চোটের ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন চাহার
বুমরার পর ভারতীয় দলে ফের চোটের ধাক্কা, সিরিজ থেকে ছিটকে গেলেন চাহার

 

নয়াদিল্লি, ৮ অক্টোবর : জশপ্রীত বুমরাহ-র পর ভারতীয় দলে ফের চোটের ধাক্কা ছিটকে গেলেন পেসার দীপক চাহার। এশিয়া কাপের মাঝে চোট পেয়ে টি-২০ বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের মাঝে খবর আসে জশপ্রীত বুমরা চোট পেয়ে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। আর এবার চোট পেয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন এই ভারতীয় তারকা পেসার। কয়েকদিন আগেই দীর্ঘদিন পর চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাক করে ছন্দে ফিরছিলেন চাহার। গোড়ালিতে চোট পেয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে-তে খেলা হবে না চাহারের। টি-২০ বিশ্বকাপে রিজার্ভ হিসেবে চাহারের নাম ছিল। লখনৌতে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে খেলতে পারেননি চাহার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে ভারতীয় দলে স্পেশালিস্ট পেসার হিসেবে আছেন মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, আবেশ খান ও মুকেশ কুমার। রবিবার, রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

You might also like!