Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

BCCI:বার্ষিক চুক্তি ঘোষণা বোর্ডের : বছরে সাত কোটি পাবেন রোহিত, বিরাটরা, হার্দিকের পকেটে পাঁচ কোটি

bcci
bcci

 

নয়াদিল্লি, ২৭ মার্চ : ক্রিকেটারদের জন্য দারুণ খবর দিল বিসিসিআই। ক্রিকেটারদের বার্ষিক চুক্তি ঘোষণা করল ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ক্রিকেটারদের চার ভাগে ভাগ করা হয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন সব থেকে বেশি টাকা পাওয়ার তালিকায়। সেখানে এই দুই ক্রিকেটার ছাড়াও রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা। এই চার ক্রিকেটার সব ধরনের ক্রিকেটেই খেলেন। হার্দিক পান্ডিয়া রয়েছেন পরের তালিকায়। বিসিসিআই খেলোয়ারদের যে চারটি ক্যাটিগরিতে ভাগ করেছে, সেগুলি হল ‘এ ’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’।

বিরাট, রোহিত, জাদেজা ও বুমরা রয়েছেন ‘এ ’ ভাগে। এই চার ক্রিকেটার বছরে সাত কোটি টাকা পাবেন। দ্বিতীয় ভাগ ‘এ’। সেখানে রয়েছেন হার্দিক। তিনি সাদা বলের ক্রিকেটই শুধু খেলছেন। হার্দিক ছাড়াও এই ভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। এই ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা করে পাবেন। বছরে তিন কোটি টাকা করে পাবেন চেতেশ্বর পুজারারা। তাঁরা রয়েছেন ‘বি’ ভাগে। পুজারা ছাড়াও এই তালিকায় লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। পুজারা শুধু লাল বলের ক্রিকেটে খেলেন। রাহুল, শ্রেয়স, সিরাজ, শুভমনরা তিন ধরনের ক্রিকেটে খেললেও তাঁদের ‘বি’ ভাগেই রাখা হয়েছে। আর ‘সি’ ভাগে রয়েছেন ১১ জন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ানও। ধাওয়ান ছাড়াও এই তালিকায় রয়েছেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, ঈশান কিশন, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভরত। এরা বছরে পাবেন ২ কোটি টাকা।


You might also like!