Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

ICC President: ফের আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন বার্কলে

Barclay elected as the chairman of the ICC again
Barclay elected as the chairman of the ICC again

 

দুবাই, ১২ নভেম্বর : ফের আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন গ্রেগ বার্কলে। এই নিয়ে দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন বোর্ড প্রধান গ্রেগ বার্কলে। ফের আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া বার্কলে আগামী দুই বছর এই পদে থাকবেন। ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চেয়ারম্যান পদে মনোনয়ন পেশ করেছিলেন জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের প্রধান টাভেঙ্গওয়া মুকুহলানি। তিনি নিজের নাম প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এর আগে ২০২০ সালে ডিসেম্বরে প্রথমবার এই দায়িত্ব পেয়েছিলেন গ্রেগ বার্কলে।বার্কলের চেয়ারম্যান হওয়ার পেছনে বিসিসিআইয়ের সমর্থন রয়েছে বলে মনে করা হচ্ছে।


প্রসঙ্গত, এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বার্কলে। ২০২০ সালে আইসিসির দায়িত্ব পাওয়ায় সেই পদ ছাড়তে হয় তাকে। দায়িত্ব পাওয়ার পর বার্কলে বলছেন, ''গত দুই বছরে আমরা আমাদের বৈশ্বিক প্রবৃদ্ধির কৌশল চালু করার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। যা আমাদের খেলাধুলার জন্য একটি সফল এবং নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে। ক্রিকেটে জড়িত হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং আমি অপেক্ষায় আছি। বর্তমানে আমাদের খেলাকে শক্তিশালী করার জন্য আমাদের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়া এবং সেই সঙ্গে এটিকে আরও বাড়াতে চাই যেন পুরো বিশ্ব ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে।''


You might also like!