Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

সাকিবের আউট নিয়ে বিতর্ক, শাহিনের তাণ্ডবে মাত্র ১২৭ রানে শেষ বাংলাদেশ

Bangladesh scored 127 runs against Pak
Bangladesh scored 127 runs against Pak

 

অ্যাডিলেড, ৬ নভেম্বর : ওপেনার নাজমুল হোসেন শান্তর লড়াকু ৫৪ রানের ইনিংসের পরেও মাত্র ১২৭ রান তুলতে সক্ষম হল বাংলাদেশ। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির পেসের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশ মিডল অর্ডারের। দুই দলের মাস্ট উইন ম্যাচে আফ্রিদি ৪ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সাকিবের আউটে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত পুরোপুরি ভুল।

রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু, অ্যাডিলেডের ব্যাটিং পিচে বাংলাদেশ ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেননি। ভারতের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলা লিটন দাস এদিন মাত্র ১০ রানে শাহিন আফ্রিদির শিকার হন। পুরো টুর্নামেন্টে ছন্দ খুঁজে বেরানো শাহিন এদিন দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। তবে, বাংলাদেশের ইনিংসের হাল ধরার চেষ্টা করেছিলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তিনি ৪৮ বলে ৫৫ রান করে ইফতিকার আহমেদের শিকার হন।

তবে, সাকিবের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত মানতে নারাজ সাকিব মাঠের দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শেষে হতাশা প্রকাশ করে তিনি মাঠ ছাড়েন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তরফেও এনিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, এই ম্যাচ যে দল জিতবে তারাই সেমি-ফাইনালে উঠবে।

You might also like!