
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুপার ১২ পর্বে বাংলাদেশের সফর মোটামুটি ভাবে ভালই, আপাতত ৩টি ম্যাচে খেলে দু’টি ম্যাচ জিতেছেন শাকিবরা। তাঁদের শেষ দু’টি ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে।বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সবাইকে অবাক করে এ কী মন্তব্য করলেন বাংলাদেশ অধিনায়ক! ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে রোহিত শর্মাদের এগিয়ে রেখে বাংলাদেশ অধিনায়ক বলেন তাঁরা বিশ্বকাপ জেতার জন্য অস্ট্রেলিয়ায় আসেননি।তিনি আরো বলেন-বলেন, “ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। ওরা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি, দাবিদার বলেও কেউ মনে করছে না। আমরা পরিস্থিতি বুঝতে পারছি। ভারতকে যদি আমরা হারিয়ে দিই সেটা অঘটন হবে। নিজেদের সেরাটা খেলার চেষ্টা করব। যাতে অঘটন ঘটাতে পারি।”
বুধবারের ম্যাচের আগে ১১ বার ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জিততে পেরেছে। গত ৩ বছরে দুই দলের মধ্যেও কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। এশিয়া কাপে বাংলাদেশ সুপার ৪-এ উঠতে পারেনি। তাই সেখানেও ভারতের মুখোমুখি হতে হয়নি শাকিবদের।
ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিটে অ্যাডিলেডে বুধবার মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ, ম্যাচ শুরুর আগে মানসিক ভাবে নিজেদের গুছিয়ে নিচ্ছে শাকিব বাহিনী। তিনি বলেন-"আশা করছি মাঠ ভর্তি দর্শক থাকবে। দারুণ একটা ম্যাচ হবে। আমরা উপভোগ করব।"
