Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

পরপর হার বাবর কে তীব্র আক্রমন রয়ালপিন্ডি এক্সপ্রেসের

Babar Azam - Shoaib Akhtar
Babar Azam - Shoaib Akhtar

 

ইসলামাবাদ, ২৮ অক্টোবর : ভারতের পর দুর্বল জিম্বাবোয়ের কাছেও হেরে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে বসেছে পাকিস্তান।যা নিয়ে পাক ক্রিকেট দলকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার । বাবরকে অত্যন্ত জঘন্য অধিনায়ক বলতেও দ্বিধা করেননি শোয়েব।

দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন আখতার। শোয়েবের কথায়, ‘এই পাক দলের ওপেনিং ও মিডল অর্ডারের যা ক্ষমতা তাতে অনেক সাফল্য আসতে পারে। কিন্তু দলটার ধারাবাহিকতা নেই। পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। পাকিস্তান যে এভাবে হারবে সেটা ভাবতে পারিনি। এখন পাকিস্তানকে বাকিদের উপর নির্ভর করতে হবে। এ হারবে, ও জিতবে। তবেই সেমিফাইনালে যাব। সেটা হয় না। নিজের ক্ষমতায় যেতে হবে। তার জন্য ভাল খেলতে হবে।’

অধিনায়ক বাবরকে তুলোধনা করে আখতার আরও বলেছেন, ‘বাবরের তিনে ব্যাট করা উচিত। ও জঘন্য অধিনায়ক। শাহিন শাহ আফ্রিদির ফিটনেস সমস্যা রয়েছে। তবুও তাঁকে খেলাচ্ছে। বারবার মহম্মদ নওয়াজকে শেষ ওভারে বল করার জন্য ধরে রাখে। দলে চার জন পেসার খেলানো উচিত। সেখানে বাবর তিন জনকে খেলাচ্ছে। তার উপর ফখর জামানকেও নিল না।’ শুধু দল নয়, পাক বোর্ডকেও একহাত নিয়েছেন আখতার। 

You might also like!