
কলকাতা, ৩ আগস্ট : এশিয়া কাপ ক্রিকেটের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। ৩১ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এশিয়া মহাদেশের সেরা দলগুলোকে নিয়ে হয় এই টুর্নামেন্ট। এশিয়া কাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হল ভারত-পাকিস্তানের ম্যাচ। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান এবং শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচের মধ্যেও আছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বলা যেতে পারে একটা মাস ধরে এশিয়া কাপে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।
হাইব্রিড মডেল অনুসারে এশিয়া কাপের আয়োজক হিসেবে প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে (সম্ভবত করাচি)-তে আয়োজন করা হবে। ভারতের পাকিস্তান কিংবা অন্য কোনো দলের বিপক্ষে ম্যাচ পাকিস্তানে খেলা হবে না। পাকিস্তানের প্রাপ্ত চারটি ম্যাচ হল- পাকিস্তান বনাম নেপাল, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম আফগানিস্তান এবং আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।
