Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Asia Cup:এশিয়া কাপ ক্রিকেট : কাউন্টডাউন শুরু, দেখে নেওয়া যাক খুঁটিনাটি

Asia Cup Cricket: Countdown begins, let's see the details
Asia Cup Cricket: Countdown begins, let's see the details

 

কলকাতা, ১ আগস্ট : এশিয়া কাপ ক্রিকেটের কাউন্টডাউন শুরু হয়ে গেল। ৩১ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এশিয়া মহাদেশের সেরা দলগুলোকে নিয়ে হয় এই টুর্নামেন্ট। এশিয়া কাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হল ভারত-পাকিস্তানের ম্যাচ। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান এবং শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচের মধ্যেও আছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বলা যেতে পারে একটা মাস ধরে এশিয়া কাপে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।কবে, কোথায় আয়োজিত হবে এবারের এশিয়া কাপ

প্রতি দুই বছর অন্তর এশিয়া কাপ অনুষ্ঠিত হয় এশিয়ার বিভিন্ন দেশে। তবে এশিয়ার চার দেশ ভারত ,পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশেই টুর্নামেন্ট হয়ে থাকে। আগামী ৩১ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পাকিস্তান ও শ্রীলঙ্কা জুড়ে হাইব্রিড মডেলে হবে এই টুর্নামেন্ট। আগামী ১৭ সেপ্টেম্বর (রবিবার) এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে যদি ভারত ওঠে তাহলে ফাইনাল হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপে খেলবে মোট ছটি দেশ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল। মোট ১৩টি ওয়ানডে ম্যাচ খেলা হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের চারটি ম্যাচ পাকিস্তানে হবে আর বাকী সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।



You might also like!