
জুরিখ, ৩০ জুন: মরশুমের শেষ পর্যায়ে এশিয়া সফরে দুটি জয় পাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরাই আছে ফিফা র্যাঙ্কিংয়ের চূড়ায়।বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার রাতে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে।
র্যাঙ্কিংয়ের পরের দুটি স্থানেরও কোনো পরিবর্তন হয়নি। যথারীতি আর্জেন্টিনার পেছনে আছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ফলাফল খুব ভালো না হলেও তিনেই আছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
