Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

বিশ্বকাপে অ্যাপ পরিষেবা ফিফার

App service FIFA in the World Cup
App service FIFA in the World Cup

 

লন্ডন, ৮ নভেম্বর  : বিশ্বকাপে ফুটবলারদের মানসিক স্বাস্থ্যে নজর দিতে একটি অ্যাপের সঙ্গে গাঁটছড়া বাঁধল ফিফা। সেই অ্যাপের নাম কাম । বাংলায় যার অর্থ শান্ত। ঘুম, মেডিটেশন এবং বিশ্রামের বিষয়টি মাথায় রেখে এই অ্যাপের পরিষেবা দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

বিশ্বকাপ মানেই হইহই কাণ্ড। বিভিন্ন দেশের সমর্থক। স্টেডিয়ামে উত্তেজনা। ম্য়াচ নিয়ে মানসিক প্রস্তুতি। খারাপ পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মানসিক লড়াই। সেই সঙ্গে সমর্থকদের চাপ তো রয়েইছে। এই পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখতে একটি অ্যাপের সঙ্গে গাঁটছড়া বাঁধল ফিফা। এই অ্যাপের ব্যাপারে ফিফা জানিয়েছে, ‘অফিসিয়াল মাইন্ডফুলনেস অ্য়ান্ড মেডিটেশন প্রোডাক্ট।’ ২০২২ সালের কাতার বিশ্বকাপের পাশাপাশি, ২০২৩ সালে মহিলাদের ফিফা বিশ্বকাপ এবং ২০২৩ সালের ফিফা নেশনস কাপের জন্য এই অ্যাপ পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্বের ফুটবল কমিউনিটির মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে পরিষেবা দিতেই ফিফা এবং কাম একত্রে এই পরিষেবা চালু করবে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপে এই পরিষেবা চালু করা হবে। আগামী বছর মহিলাদের বিশ্বকাপ এবং নেশনস কাপেও তা চালু থাকবে। ফিফার এই উদ্যোগে পুরুষ এবং মহিলা উভয় বিশ্বকাপেই অংশগ্রহণকারী ফুটবলার, কোচ, ট্রেনিং স্টাফরা বিনামূল্যে কাম অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। ম্যাচের জন্য প্রস্তুতি নিতেও সাহায্য করবে এই অ্যাপ।

এমনকি ফুটবলারদের পাশাপাশি ফুটবল ভক্তদেরও মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়ে পরিচর্যার সুযোগ করে দেবে ফিফা। সে জন্য ফিফার বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সাবস্ক্রিপশন খরচে ৫০ শতাংশ ছাড় পেতে পারেন ফুটবল ভক্তরা।

এই বিষয়টি নিয়ে ফিফার মেডিক্যাস ডিরেক্টর অ্যান্ড্রিই মাসসে বলেছেন, “মানসিক এবং শারীরিক স্বাস্থ্য শরীরের সমান অংশীদার। কোনও ব্যক্তির সুস্থ বিকাশে উভয়েরই গুরুত্ব রয়েছে। ফুটবলে তো দুটি বিষয়টি সুস্থ রাখতে হবে। মানসিক স্বাস্থ্যের বিষয়টি যাতে অবহেলিত না হয়, সে জন্যই ফিফা এই উদ্যোগ নিয়েছে।”

You might also like!