
আমদাবাদ, ৯ মার্চ : ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে স্লিপে ফিল্ডিংয়ের সময় মাঠেই খেতে শুরু করলেন বিরাট প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি । পুরোদমে খেলা চলছে। বল করতে আসার জন্য তৈরি হচ্ছেন মহম্মদ শামি। ব্যাটিংয়ের জন্য তৈরি হচ্ছেন মার্নাস ল্যাবুশেন। তারইমধ্যে মাঠে দাঁড়িয়েই খেতে শুরু করে দেন বিরাট কোহলি। টেস্টে মধ্যাহ্নভোজের বিরতির কিছুটা আগের এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বৃহস্পতিবার ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ২২ তম এবং ২৩ তম ওভারের মধ্যে এই ঘটনা ঘটেছে। ২২ ওভারের পর ২৩ তম ওভারে বল আসছিলেন মহম্মদ শামি। স্ট্রাইকে ছিলেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার ল্যাবুশেন। সেইসময় স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, যে চকোলেটের মতো কোনও একটি জিনিসে কামড় বসাচ্ছেন ভারতীয় তারকা। তবে আসলে কী খাচ্ছেন, তা অবশ্য বোঝা যায়নি।উল্লেখ্য, ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তা মুছে দেওয়া হয়েছে।
