Game

2 years ago

Agni Chopra: সাড়া ফেলেছে বিধূ বিনোদ চোপড়ার 'টুয়েলভথ ফেল', এবার রঞ্জি অভিষেকে সেঞ্চুরি ছেলে অগ্নির

Agni Chopra
Agni Chopra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে এই মুহূর্তে 'টুয়েলভথ ফেল' ছবিটি সাড়া ফেলেছে। পরিচালক বিধু বিনোদ চোপড়ার প্রশংসা সব মহলে। এরই মাঝে শিরোনামে তাঁর ছেলে অগ্নি চোপড়া। অভিষেক ম্যাচে শতরান করে সাড়া ফেলে দিলেন। মিজোরামের হয়ে রঞ্জির অভিষেক ম্যাচে ১৭৯ বলে ১৬৬ রান করলেন তিনি। প্রতিপক্ষ ছিল সিকিম।

আমেরিকার মিশিগানে জন্ম। মুম্বইয়ের জুনিয়র ক্রিকেটে খেলা শুরু। মুম্বই দলে প্রতিযোগিতা বেশি। মিজোরামের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গত বছরের অক্টোবরে সীমিত ওভারের ক্রিকেটে মিজোরামের হয়ে অভিষেক করেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ৫ রান করেন তিনি।


You might also like!