
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। তার আগে আবার ও দুঃসংবাদ ভারতীয় শিবিরে ! অধিনায়কের পর এবার চোট পেলেন বিরাট কোহলি। চোট গুরুতর না বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, নেটে হর্ষল পটেলের বিরুদ্ধে ব্যাট করছিলেন কোহলি। হঠাৎই একটি বল আচমকা লাফিয়ে তাঁর কুঁচকিতে এসে লাগে। কোহলি সাময়িক ভাবে যন্ত্রণায় কাতরাতে থাকেন। নেটের ধারে ব্যাটের উপর ভর দিয়ে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকেন। তার পরেই হাত নাড়িয়ে ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁর কিছু হয়নি। তবে এই ঘটনার পর তিনি নেট ছেড়ে বেরিয়ে যান। হালকা অস্বস্তিতে দেখা যাচ্ছিল ভারতের প্রাক্তন অধিনায়ককে। কিন্তু আবার নেটে ফিরে এসে কোহলি বুঝিয়ে দেন, তাঁর চোট গুরুতর নয়। পরে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু এবং নুয়ান সেনাবীরত্নের সামনে খেলতে থাকেন কোহলি, এবং তাকে বেশ স্বাচ্ছন্দ ও দেখাচ্ছিল অনুশীলনের সময়।
