
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতীয় ক্রিকেটে এক নয়া ইতিহাস। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেলেন অফ স্পিনার শ্রেয়াঙ্কা প্যাটেল।
এখনও ভারতীয় সিনিয়র মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি শ্রেয়াঙ্কার। কর্নাটকের তরুণ স্পিনার শ্রেয়াঙ্কা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ডব্লুপিএল খেলেছেন। এর মধ্যেই বিদেশের ফ্রাইঞ্চাইসি লিগে খেলার সুযোগ পেলেন তিনি। যা একেবারেই নজির।আগামী ৩১ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে। মোট সাতটি ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। সেখানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সয়ের হয়ে খেলবেন ভারতের মহিলা ক্রিকেটার শ্রেয়াঙ্কা।
