Breaking News

 

Game

2 years ago

England 7-0 North Macedonia:নর্থ মেসিডোনিয়ার জালে ইংল‍্যান্ডের ৭ গোল

Bukayo Saka netted thrice for England against North Macedonia
Bukayo Saka netted thrice for England against North Macedonia

 

ওল্ড ট্র‍্যাফোর্ডে, ২০ জুন : প্রায় ১৬ বছরের পর ওল্ড ট্র‍্যাফোর্ডে গোল উৎসবে মাতল ইংল‍্যান্ড। হ‍্যাটট্রিক করলেন বুকায়ো সাকা। জোড়া গোল দলের করলেন হ‍্যারি কেইন। অন‍্য দুই গোলদাতা মার্কাস র‍্যাশফোর্ড ও কেলভিন ফিলিপস। তাঁদের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতেই পারল না নর্থ মেসিডোনিয়া। ইউরো চ‍্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম‍্যাচে সোমবার রাতে ৭-০ গোলে জিতেছে ইংল‍্যান্ড।

চার ম‍্যাচে চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে আছে ইংল‍্যান্ড। দিনের অন‍্য ম‍্যাচে মাল্টাকে ১-০ গোলে হারিয়ে দুই নম্বের উঠে এসেছে ইউক্রেইন। ৩ ম‍্যাচে দলটির পয়েন্ট ৬।২ ম‍্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ইতালি। সমান পয়েন্ট নিয়ে চারে মেসিডোনিয়া, একটি ম্যাচ বেশি খেলেছে তারা। চার ম্যাচের সবগুলি হেরেছে মাল্টা।



You might also like!