Game

3 years ago

Anurag Thakur : খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়ার তৃতীয় সংস্করণ : ম‍্যাসকট, থিম সং ও জার্সির উদ্বোধন করলেন অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

জম্মু, ৪ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর খেলো ইন্ডিয়া শীতকালীন ক্রীড়ার তৃতীয় সংস্করণের ম‍্যাসকট, থিম সং ও জার্সির উদ্বোধন করেছেন। শনিবার জম্মুর রাজভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।


জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১ হাজার ৫০০ ক্রীড়াবিদ অংশ নেবেন। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, অমৃত কালের প্রথম বাজেটে একটি উন্নত ভারতের জন্য সম্পূর্ণ সমাধানের ভিত্তি স্থাপন করা হয়েছে। এই বাজেটে গ্রাম, দরিদ্র, মহিলা, শ্রমিক, মধ্যবিত্ত, যুব, কৃষক, এসসি, এসটি, ওবিসি এবং সমাজের প্রতিটি অংশের জন্য কিছু না কিছু রয়েছে।


You might also like!