Game

3 years ago

Pragyananda in semi final: দাবা বিশ্বকাপের সেমিফাইনালে ১৮ বছরের প্রজ্ঞানন্দ, গড়লেন নজির

Pragyananda in semi final
Pragyananda in semi final

 

বাকু, ১৮ আগস্ট : দাবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। স্বদেশীয় অর্জুন এরিগাইসির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেন প্রজ্ঞানন্দ। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে দেন অর্জুনকে প্রজ্ঞনন্দ। একইসঙ্গে বিশ্বনাথ আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের শেষ চারে পৌঁছানোর নজির গড়লেন ১৮ বছরের এই তরুণ দাবাড়ু। ভারতের চার দাবাড়ু প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন।

শুক্রবার সেমিতে ওঠার পর প্রজ্ঞানন্দ বলেন, ''আমি খুশি। কখনওই আশা করিনি যে এত সহজে জয় আসবে। আমরা কঠিন লড়াই করছিলাম। সাদা ঘুঁটি নিয়ে ঠিকভাবে চাল চালতে পারছিলাম না। অন্তত আমি তো পারছিলাম না। অর্জুন কালো ও সাদা ঘুঁটি দুটোতেই দুর্দান্ত পারফর্ম করে। বিশেষ করে কালো ঘুঁটিতে। প্রতিপক্ষ কে আছে, তা ভাবতে চাইনি। নিজের খেলাতে মন দিতে চেয়েছিলাম।''


You might also like!