Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: উৎসবের মেজাজ কিছুটা ক্ষীণ, কুমোরটুলিতে হইহই রব তুলনায় অনেকটাই কম

Durga Puja of Kumortuli
Durga Puja of Kumortuli

 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: উৎসবের দিন প্রায় এসেই গেল, বাকি আর মাত্র কিছু দিন। একে বৃষ্টির দাপট, তার ওপর আর জি কর কাণ্ডে সুবিচারের দাবি! কুমোরটুলিতে এবার হইহই রব তুলনায় অনেকটাই কম, স্বাভাবিকভাবেই এবার উৎসবের মেজাজও তুলনায় অনেকটাই কম।

কলকাতার বড়বড় বাজারে ক্রেতাদের দেখা মিলছে না সেভাবে, অনেকেই বৃষ্টিকে দায়ী করছেন। প্রত্যক্ষ অথবা পরোক্ষ একাধিক কারণ থাকতেই পারে, তবে এবারের পুজো জৌলুস হারিয়েছে কিছুটা। বৃষ্টিতে শহর থেকে গ্রাম সর্বত্রই মনে খুব বেশি আনন্দ নেই সাধারণ মানুষের মধ্যে।

ফলে কুমোরটুলিতেও চেনা ছন্দ উধাও। বৃষ্টি হোক আর নাই হোক, প্রতি বছর এই সময় কুমোরটুলি জুড়ে হইহই রব থাকে। ফটোগ্রাফার আর ক্লাবকর্তাদের আনাগোনায় শোরগোল পড়ে যায় মৃৎশিল্পীদের স্টুডিয়োয়। কিন্তু, এবার সেই ভিড় নেই। তাতে স্বাভাবিকভাবেই চিন্তায় কুমোরটুলি।

You might also like!