Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: পতিতাপল্লীর মহিলাদের স্পর্শেই উদ্বোধন হল দুর্গাপুজোর! জানেন কোন পুজো মণ্ডপের ঘটনা?

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পতিতাপল্লীর মাটি দিয়েই তৈরি হয় মায়ের মূর্তি। এবার সেই পতিতাপল্লীর মহিলাদের পুজো  দিয়েই উদ্বোধন করল পূর্ব বর্ধমানের আউশগ্রাম জঙ্গলমহল এলাকার গোপালপুর উল্লাসপুর সার্বজনীন কমিটি। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় নিজেও
অভিভূত হন। তিনি পুজো উদ্যোক্তাদের এমন মহতী ভাবনার ভূয়সী প্রশংসাও করেছেন ।

আউশগ্রামের জঙ্গলমহলে অজয় নদের তীরের প্রাচীন গ্রাম গোপালপুর ও উল্লাসপুর। গ্রামের বাসিন্দাদের অধিকাংশই গরিব। আগে এই গ্রামে দুর্গা পুজো হত না। দুর্গা মায়ের মুখ দর্শন করে প্রণাম জানানোর জন্য গ্রামবাসীদের যেতে হত দূরের জমিদার বাড়িতে। সেখানে গ্রামের নিরন্ন মানুষেরা অংশগ্রহণ করতে পারেন না । তা নিয়ে তাঁদের আক্ষেপের শেষ ছিল না। সেই আক্ষেপ কাটাতে গোপালপুর ও উল্লাসপুর গ্রামের মানুষজন একাট্টা হন। তাঁরা নিজেদের গ্রামে দুর্গাপুজো করার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। গড়ে তোলেন গোপালপুর উল্লাসপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি।

দুই গ্রামের মানুষের সাহায্যে গ্রামের শিশুশিক্ষা কেন্দ্রের মাঠে শুরু হয় দুর্গা পুজো। প্রথম বছর কৃষককের পুজো করে পুজোর উদ্বোধন হয়েছিল। দ্বিতীয় বছর পুজোর উদ্বোধন হয় বৃহন্নলাদের পুজো করে। আর এ বছর চতুর্থীর দিন দেহজীবীদের পুজার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে পুজোর সূচনা হয়।

You might also like!