Entertainment

3 years ago

Dev and Rukmini : ‘দূর্গ রহস্য’ ছবিতে দেব ‘ব্যোমকেশে’র বিপরীতে 'সত্যবতী' কে?

Dev and Rukmini (File Picture)
Dev and Rukmini (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেব অর্থাৎ ব্যোমকেশের বিপরীতে কে হলেন সত্যবতী? তা নিয়ে কৌতূহল জন্মেছিল ভক্তকুলের মধ্যে। অবশেষে সত্যবতীকে সামনে আনলেন দেব। তবে কে সেই সত্যবতী? তিনি আর কেউ নন তিনি রুক্মিণী মৈত্র । 

অবশেষে জন্মদিনেই চমক দিলেন রুক্মিণী। বলা ভাল, রুক্মিণীকে সেরা জন্মদিনের উপহার দিলেন দেব। এতদিন ধরে রুক্মিণী মৈত্রর সত্যবতীর লুক নিয়ে নানা জল্পনা চলছিল। এমনকী, টলিপাড়ায় সমালোচনাও হয়েছিল অনেক। আপতত, সব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবের হাত ধরেই প্রকাশ্যে এল রুক্মিণী মৈত্র সত্যবতী হয়েও ওঠার গল্প। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরিচালক বিরশা দাশগুপ্ত ‘দূর্গ রহস্য’ ছবির ব্যোমকেশ ওরফে দেব, পরিচয় করিয়ে দিলেন ‘সত্যবতী’ ওরফে রুক্মিণীর সঙ্গে।

অবশেষে জন্মদিনেই চমক দিলেন রুক্মিণী। বলা ভাল, রুক্মিণীকে সেরা জন্মদিনের উপহার দিলেন দেব। এতদিন ধরে রুক্মিণী মৈত্রর সত্যবতীর লুক নিয়ে নানা জল্পনা চলছিল। এমনকী, টলিপাড়ায় সমালোচনাও হয়েছিল অনেক। আপতত, সব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে দেবের হাত ধরেই প্রকাশ্যে এল রুক্মিণী মৈত্র সত্যবতী হয়েও ওঠার গল্প। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পরিচালক বিরশা দাশগুপ্ত ‘দূর্গ রহস্য’ ছবির ব্যোমকেশ ওরফে দেব, পরিচয় করিয়ে দিলেন ‘সত্যবতী’ ওরফে রুক্মিণীর সঙ্গে। সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছেন, সমালোচনার কথা আমি খুব একটা ভাবি না। নটী বিনোদিনীর সময়ও তাই হয়েছে। এবারও তাই হচ্ছে। লোকের সমালোচনা কানে নিলে কাজ করা হবে না।


এই সাক্ষাৎকারে রুক্মিণী আরও জানিয়েছেন, ”সত্যবতীর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়াটা সত্য়িই দারুণ ব্যাপার। তবে হ্যাঁ, আমি শরদিন্দু পড়িনি। তবে দামিণী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করেছি। চরিত্রটাকে বোঝার চেষ্টা করেছি।”


You might also like!