Entertainment

3 years ago

Arijit Singh's 'Hensel': সস্তায় পুষ্টিকর খাবার খেতে চান? ঢুঁ মেরে আসতে পারেন অরিজিৎ সিংয়ের ‘হেঁশেলে’ থেকে

Arijit Singh's Hesel (File picture )
Arijit Singh's Hesel (File picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিনে তারকা থেকে ক্রিকেটার সকলেই রেস্টুরেন্ট ব্যবসার সাথে নিজেদের যুক্ত করেছেন। সে তারকা তালিকা নেহাতই কম নয়, নামজাদা নানা ব্যক্তি বর্তমান সময়ে এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের অন্যত্ত শ্রেষ্ঠ গায়ক অরিজিৎ সিং। সাধারন মানুষের কথা ভেবে সাধ্যের মধ্যে সাধ পূরণের জন্য বাংলার এই গায়ক খুলে খেললেন তার রেস্তোঁরা 'হেঁসেল'। 

দেশের অন্যত্তম নামজাদা গায়ক হলেও তারকাসুলভ চাকচিক্য নেই অরিজিৎ সিংয়ের মধ্যে। তাঁর সুরেলা কণ্ঠে যেখানে মাতোয়ারা গোটা দেশ তথা বিশ্ব, সেখানে এই মানুষটির জীবন যাত্রা অতি সাধারন। বর্তমানে জন্মভূমি মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই থাকেন গায়ক। সেখানকার স্কুলে ভর্তি করেছেন দুই ছেলেকে। বাজার যেখানে আগুন, সেখানে সাধারণ মানুষদের জন্য খুলে ফেলেছেন রেস্তরাঁ। মাত্র ৩০ টাকায় পেট ভরে খেতে পারবেন এখানে।

উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের হেঁশেলে পড়ুয়ারা পাবেন বিশেষ ছাড়। সকাল ১০টা থেকে রাত ১১টা অবধি খোলা তাকে এই রেস্তরাঁ। ডাল-ভাত, সবজি, মাছ-মাংস থেকে শুরু করে নান কিংবা বিরিয়ানির মতো খাবারও পাবেন। দাম মোটে ৫০ টাকা থেকে ১৫০ টাকার মতো। ৪০ টাকায় ভেজ থালি পেয়ে যাবেন। 

যেখানে বাজার দর অগ্নিভ সেখানে এমন দামে খাবার পাওয়া কম কথা নয়, তার উপর যদি সেলেব তকমা দেওয়া হোটেলে এমন দরে খাবার মেলে তবে তো কেয়া বাত!  

You might also like!