Breaking News
 
Mamata Banerjee's Party: ‘ফুটবলার’ই এবার নতুন পরিচয়! নীল-সাদা লোগো প্রকাশ করে কর্মীদের কী বার্তা মমতার? Humayun Kabir: ৪ ঘণ্টা জেরা, ফের ২৩ সেপ্টেম্বর তলব! বাবরি-অডিও কাণ্ডে থানা থেকে বেরিয়ে বড় বার্তা হুমায়ুনের Suvendu Meet Ambani: আম্বানির সঙ্গে বৈঠকে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী! বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ CM Suvendu Adhikari: মৎস্যশিল্পে বড় সুখবর বাংলার! ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’য় ৯ কোটি দিল কেন্দ্র Puja Permission Rules: অনুদানের টাকা যাবে কমিটির অ্যাকাউন্টেই! নয়া নিয়মে জটিলতায় কয়েক হাজার পুজো কমিটি IIT Bombay student suicide: জাতিবিদ্বেষী কটাক্ষের অভিযোগে ছাত্রের আত্মহত্যা! অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, ক্ষমা চাইল বম্বে আইআইটি

 

Entertainment

9 months ago

Ananya Pandey-Suhana Khan: ‘তু মেরি, ম্যায় তেরা’ ছবির লুক প্রকাশ্যে, সুহানা খানের মনোগ্রাহী পোস্ট ভাইরাল

Actress  Suhana Khan
Actress Suhana Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের নতুন প্রজন্মের দুই নায়িকা সুহানা খান এবং অনন্যা পাণ্ডে কেবল অভিনয়েই নয়, বন্ধুত্বের জন্যও পরিচিত। প্রিমিয়ার নাইট হোক বা পার্টি, ঘরোয়া অনুষ্ঠান হোক বা জীবনের অন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত—একজন আরেকজনকে শুভেচ্ছা জানাতে তারা কখনও পিছপা হন না। এবারও সেই বন্ধুত্বের নজির দেখা গেল। অনন্যার নতুন ছবি ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-তে তাঁর কেতাদুরস্ত লুক সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সুহানা। সাথে দিয়েছেন মনোগ্রাহী ক্যাপশনও। তিনি লিখেছেন, “তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।” এই পোস্টে অনন্যাকেও ট্যাগ করেছেন তিনি। 

অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা এবার অনন্যার একটি বোল্ড ছবি পোস্ট করেন নিজের সোশাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, ‘তোমাকে নিয়ে আমি খুব অবসেসড।’ সেই পোস্টে আবার অনন্যাকে ট্যাগও করেছেন সুহানা।  উল্লেখ্য, কয়েক মাস আগে অনন্যা নিজের সোশাল মিডিয়ায় একটি রোদে পুড়ে তামাটে ত্বকের ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে তিনি বিকিনিতে ছিলেন, যা তখন দর্শকদের চোখ কপালে তুলেছিল। পাশাপাশি ছবিতে প্রাক্তন কার্তিক আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ও তাঁকে শিরোনামে এনেছিল। এবার তাঁকে নতুন ছবির লুক নিয়ে প্রশংসা করলেন প্রিয় বন্ধু। 


এটি শুধুই সুহানার প্রশংসা নয়। অনন্যাও পূর্বে একগুচ্ছ ছবি নিজের সোশাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “তু মেরি, ম্যায় তেরা ছবিতে আমার প্রিয় কিছু লুক। আপনারা কি দেখেছেন? ছবির টিমকে অনেক ভালোবাসা আমার এই লুক তৈরি করার জন্য।” বন্ধুত্ব, প্রশংসা এবং সহমর্মিতা—বলিউডের এই দুই নায়িকার মধ্যে এ সবই স্পষ্ট। তাদের সোশাল মিডিয়া পোস্ট কেবল ফ্যানদের মন জয় করেনি, বরং বন্ধুত্বের সুন্দর উদাহরণও তৈরি করেছে। 

You might also like!