Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Sudipta & Somya 's Weadding : বৌভাত হতেই অভিনয় ছেড়ে রান্নাঘরে অভিনেত্রী সুদীপ্তা

Former Tollywood Actress Sudipa Banerjee (File Picture)
Former Tollywood Actress Sudipa Banerjee (File Picture)

 

কলকাতা, ৪ মে : সবেমাত্র সাতপাকে বাধা পড়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল নেতা সৌম্য বক্সী । তৃণমূলের যুবনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সী-পুত্রের সঙ্গেই সাত পাকে ঘোরেন সোহাগ জল-এর বেণী । বুধবারই বৌভাত হয় তাঁদের । বৌভাত মিটতেই বৃহস্পতিবার রান্নার কাজে ব্যস্ত অভিনেত্রী ।

লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, কপালে চন্দন, মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সুদীপ্তা । আর বিয়ের পরদিন ইনস্টাগ্রামে সে ছবি শেয়ার করে লিখেছিলেন, আমার সব হাসির শুরুটা বিয়ের দু দিন পর ৩ এপ্রিল সকালে প্রথা মেনেই হল ভাত কাপড়ের অনুষ্ঠান। সুদীপ্তার হাতে ভাত, শাড়ির থালা তুলে দিয়ে সৌম্য নিলেন সারা জীবন পাশে থাকার অঙ্গীকার । বউমার পাশে পাশেই দেখা মেলে স্মিতার । শাশুড়ি-বউয়ের শাড়ির রঙেও বেশ মিল ছিল।ভাত কাপড়ের দিন সকালে সিঁথি ভরে সিঁদুর ছিল সুদীপ্তার । গলা ভরাট সোনার নেকলেস। কানে ছিল কানবালা। সুদীপ্তার খাওয়ার সময়তেও পাশে ছিলেন সৌম্যর মা। অভিনেত্রীর কথায়, 'আমার কাছে বাড়িটা নতুন নয়। তিন বছর ধরে যাতায়াত করছি । সবাই খুব ভাল।' 

You might also like!