Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

3 years ago

Anupam Roy: টলিউডে ফের জল্পনা! সঙ্গীত পরিচালক-গায়ক অনুপম রায় আর গায়িকা প্রশ্মিতা পালের সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের?

Anupam Roy (File Picture)
Anupam Roy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একজন সঙ্গীত পরিচালক ও গায়ক ও আর অন্য একজন গায়িকা। এবার টলিপাড়ায় আলোচনার কেন্দ্রে সঙ্গীত পরিচালক-গায়ক অনুপম রায় আর গায়িকা প্রশ্মিতা পালের বন্ধুত্ব। তবে এ বছর অনুপম আর প্রশ্মিতার বন্ধুত্ব তুলনায় গাঢ় হয়েছে বলেই, আলোচনা শুরু হয়েছিল। শুধুমাত্র কাজের ক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবনেও তাঁদের বন্ধুত্ব নজর কাড়ছিল। 

যেমন অনুপমের জন্মদিনে অন্যান্য কিছু অতিথির সঙ্গেই উপস্থিত ছিলেন প্রশ্মিতা। অনুপম আগে যে সম্পর্কে ছিলেন, তা থেকে বেরিয়ে এসেছেন। প্রশ্মিতাকেও আগের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়েছে। তাই দুইয়ে-দুইয়ে-চার করার একটা প্রবণতা টলিপাড়ার মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু অনুপমের সঙ্গে কথা বলেই জানা গেল, প্রশ্মিতার সঙ্গে তাঁর পরিচিতি দশ বছরের পুরোনো। এই বন্ধুত্ব যে প্রেমের দিকে মোড় নিচ্ছে, এমনটাও নাকি নয়।

তবে প্রশ্মিতার সঙ্গে তাঁর যে সখ্য রয়েছে, সে কথা জানালেন গায়ক। টলিপাড়ায় শুধুই যে নজরকাড়া কিছু প্রেম নিয়ে আলোচনা হয় তা নয়, অনেক সময় কিছু বন্ধুত্ব নিয়েও আলোচনা জমে ওঠে। যেমন দুই নায়িকার বন্ধুত্ব বা পরিচালক-নায়কের বন্ধুত্ব। অথবা কোনও সঙ্গীত পরিচালকের সঙ্গে গায়িকার বন্ধুত্ব। 

You might also like!