Breaking News
 
CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ Diwali 2026: দুর্গাপুজোর পরই দীপাবলির তোড়জোড়, ৮ নভেম্বর কালীপুজো! অমাবস্যা কখন শুরু? Durga Puja 2026 :অন্নপূর্ণার আশীর্বাদে ভরে উঠুক ঘর, সল্টলেকের পুজোয় খাদ্যাভাবমুক্ত বিশ্বের কামনা

 

Entertainment

3 years ago

Siddhant Veer Suryavanshi : অকাল-মৃত্যু! জিম করতে গিয়ে প্রয়াত টেলি অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশী

Siddhant Veer Suryavanshi
Siddhant Veer Suryavanshi

 

মুম্বই, ১১ নভেম্বর : অকালেই প্রয়াত হয়েছেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী(Siddhant Veer Suryavanshi)। শুক্রবার মুম্বইয়ের একটি জিমে শরীরচর্চা করতে করতে আচমকাই লুটিয়ে পড়েন অভিনেতা। কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিনেতাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। অভিনেতার পরিবারের তরফ থেকে কিছু না জানা হলেও সূত্রের খবর, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

মুম্বই পুলিশ সূত্রের খবর, শুক্রবার জিমে শরীর চর্চা করার সময় অসুস্থ হয়ে পড়ে যান অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। তাঁকে নিয়ে যাওয়া হয় কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি অভিনেতাকে। অভিনেতার মৃত্যুর তদন্ত শুরু করেছে ওশিওয়ারা পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলা দায়ের হয়নি, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।


You might also like!