Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Entertainment

3 years ago

Sidharth-Kiara Wedding : সূর্যগড় হোটেলে জমে উঠেছে সিড-কিয়ায়ার বিবাহ বাসর! খরচ শুনলে চোখ কপালে উঠবে আপনার

Siddharth Malhotra - Kiara Advani
Siddharth Malhotra - Kiara Advani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জয়সলমেরের সূর্যগড় হোটেলে ৬ ই ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী।সূত্রের খবর,একেবারেই ব্যক্তিগত পরিসরে হতে চলেছে এই বিবাহ অনুষ্ঠান। আমন্ত্রিতের তালিকায় তাই মাত্র ১০০-১২৫ জনের নাম। যাঁদের মধ্যে রয়েছেন পরিচালক কর্ণ জোহর, পোশাকশিল্পী মণীশ মলহোত্র। তবে সবচেয়ে যা অবাক করতে পারে তা হল সূর্যগড় হোটেলের ব্যবস্থাপনা। নামেই হোটেল, আসলে নাকি প্রাসাদের মতো। 

বিয়ের ক’দিন স্যুইট আর হাভেলি মিলে এক এক রাতে ভাড়ার অঙ্ক কয়েক কোটি ছাড়াতে পারে। কারণ, সূর্যগড়ের সব থেকে সস্তার ঘরটির ভাড়াই ২০ হাজার টাকা।  

খবর, বিয়েতে নিমন্ত্রিতদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল ঘরের। সঙ্গে অতিথিদের যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়িও। যেগুলোর মধ্যে রয়েছে মার্সেডিজ, জ্যাগুয়ার, বিএমডব্লিউয়ের মতো নামীদামি গাড়ি। জোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে এই গাড়িগুলি।

You might also like!