Breaking News
 
CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার CM Suvendu Adhikari: জলাশয় পুনরুদ্ধারে জোর, তৃণমূলের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ শুভেন্দুর, অগ্নিমিত্রা-শর্বরীর প্রশংসা CJI Surya Kant: ‘স্মারকলিপি জমা দিতে বৈঠক নয়’, INDIA জোটকে কেন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট? স্পষ্ট বার্তা CJI-এর Strait of Hormuz: হরমুজে ফের অশান্তি, ড্রোন হামলার পর নিখোঁজ ২ ভারতীয় নাবিক, অবিলম্বে হামলা বন্ধের দাবি দিল্লির Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের নোটিসেও সাড়া নেই, অভিষেকের বাড়িতে ফের হাজির পুলিশ

 

Entertainment

3 years ago

ঐন্দ্রিলার অসুস্থতায় নতুন নায়িকাকে নিয়েই গোয়ায় শুটিং শুরু নতুন ছবির শুটিং

shooting of this new film started in Goa with new heroine
shooting of this new film started in Goa with new heroine

 

কলকাতা, ৫ নভেম্বরঃ‘ভাগাড়’ সিরিজ়ের পর নতুন ছবির কাজের জন্য গোয়ায় যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলা শর্মার। সূত্রের খবর, গোয়ায় ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। ঐন্দ্রিলার চরিত্রে অন্য কোনও অভিনেত্রীকে দেখা যাবে। ঐন্দ্রিলার গোয়া যাওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রীর মা শিখা শর্মা। কিন্তু একটা ঝড় সব কিছুই যেন এলোমেলো করে দিল। আচমকা স্ট্রোক হয়ে শেষ তিন দিন হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী। শরীরের এক দিক অসাড়। রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছেন। যে সিনেমায় তাঁর শুটিংয়ে গোয়ায় যাওয়ার কথা ছিল, সেটির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন, সব কিছু অনেক দিন আগে থেকেই ঠিক ছিল। কিছু জন তো গোয়ায় পৌঁছেও গিয়েছিলেন। তাই ঐন্দ্রিলা আচমকা অসুস্থ হয়ে পড়ায় শুটিং বন্ধ করা বা অন্য কোনও উপায় বার করা সম্ভব ছিল না। তখন খরচও অনেকটা বেড়ে যায়। বলিউড বা হলিউড কিংবা দক্ষিণী ছবির ক্ষেত্রে প্রযোজক বা পরিচালকরা ছবি তৈরির ক্ষেত্রে যে বিলাসিতা দেখাতে পারেন, তা বাংলা ছবির পরিচালক বা প্রযোজকের পক্ষে কঠিন। কারণ বাজেট এখানে সীমাবদ্ধ। এতগুলো কারণকে মাথায় রেখেই ঐন্দ্রিলার অনুপস্থিতিতে নতুন নায়িকাকে নিয়েই গোয়ায় শুটিং শুরু হল এই নতুন ছবির।

You might also like!