Entertainment

3 years ago

Salman Khan: মেজাজ হারালেন সলমান! ভাইরাল বিগ বস ওটিটি ২ -এর ভিডিয়ো

Salman Khan (File Picture)
Salman Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক প্রতিযোগী বাড়ির নিয়ম না মানায় বেজায় চটে গেলেন সলমান খান। ১৭ জুন শনিবার, রাত ন'টায় শুরু হবে বিগ বস OTT ২ -এর প্রিমিয়ার। করোনা সংক্রমণের জন্য গত বছর বিগ বস -এ সঞ্চালনার দায়িত্ব সামলাতে পারেননি সলমান খান। সল্লু ভাইয়ের পরিবর্তে গোটা শো এর হোস্টিংয়ের দায়িত্ব সামলেছিলেন করণ জোহর। তাই স্বাভাবিক ভাবেই ভাইজানের সঞ্চালনা শোনার জন্য এবং শো-এর নতুন চমক দেখার জন্য অপেক্ষা রয়েছেন ভক্তরা। বিগ বস OTT ২ রিয়্যালিটি শো শুরুর আগে সলমান খান জানালেন, ‘আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না’। শো এর আগেই সলমানকে মেজাজ হারাতে দেখে অবাক অনুরাগীরা। 

অনেক গুলি ভিডিয়োর মধ্যে সলমান খানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে সলমান খানকে দেখা গিয়েছে বিগ বসের বাড়ির কোনও একজন সদস্য নিয়ম ভেঙ্গেছেন বলে মেজাজ হারাতে৷ হোস্ট সলমান খান ক্রোধে ফুঁসে ওঠেন এবং সেই ব্যক্তিকে এমন কাজ করার জন্য মারধর করেন। সলমান খান ভিডিয়োতে বলছেন, ‘নিয়ম তো নিয়মই হয়.. এ কি ইয়ার।’ ভিডিয়োতে আরও একজন মহিলা রয়েছেন, যার মুখ আংশিক ভাবে দেখা যাচ্ছে। এরপর সেই মহিলাকে দেখা গেছে ভুলের জন্য সলমান খানের কাছে ক্ষমা চাইতে। ক্ষমা চেয়ে সেই মহিলা জানান, ‘আমি সত্যিই দলের জন্য ক্ষমাপ্রার্থী।’

You might also like!